• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩
  • ঢাকা, বাংলাদেশ

শোক সংবাদ

শোক সংবাদ

  আন্দোলন প্রতিবেদন  

শনিবার, ৩ অক্টোবর ২০২৬  |  অনলাইন সংস্করণ

বিলম্বে প্রাপ্ত খবরে জানা যায়, নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার কমরেড মোজাম্মল হক (কৃষক মুক্তি সংগ্রামের কর্মী) গত ডিসেম্বর’২৫-এ ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৭০ বছর। কমরেড মোজাম্মেল ২০০৩ সালে কৃষক মুক্তি সংগ্রামে যোগ দেন এবং সক্রিয় কর্মী হিসেবে কাজ করেছেন। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত সংগঠনের প্রতি তার আস্থা-বিশ্বাস ছিল

 গত ৩ জুলাই ২০২৬ নয়াগণতান্ত্রিক গণমোর্চার জাতীয় কমিটির সদস্য সৈয়দ খলিলুর রহমান বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৮ বছর। তার গ্রামের বাড়ি মাদারীপুর জেলার দুধখালি ইউনিয়নের এওজ গ্রামে। 

 তিনি ’৭৫/’৭৬ সাল থেকে মালেমাবাদী রাজনীতির সাথে যুক্ত ছিলেন। ২০০৪ নয়াগণতান্ত্রিক গণমোর্চার প্রতিষ্ঠাকালীন সদস্য নির্বাচিত হন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি নয়াগণতান্ত্রিক গণমোর্চার সদস্য ছিলেন। বার্ধক্যজনিত কারণে তিনি সক্রিয়ভাবে কাজে যুক্ত থাকতে পারেননি। আজীবন তিনি মাওবাদ, সমাজতন্ত্র-কমিউনিজমে দৃঢ় বিশ্বাসী ছিলেন। 

গত ২৩ আগস্ট’২৬ রাত ৮টায় কমরেড গোলাম মোস্তাফা (বাপ্পি) স্ট্রোক করে মুত্যবরণ করেন। তার বাড়ি দিনাজপুর জেলা শহরের পাটুয়া পাড়ায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৫০ বছর। তিনি ২০০০ সালের প্রথম দিকে বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের সাথে যুক্ত হন। পরে একজন সহানুভূতিশীল হিসেবে নয়াগণতান্ত্রিক গণমোর্চার কার্যক্রমে বিবিধভাবে সহযোগিতা করেন। 

তিনি সংগঠনের পরামর্শে ২০১২ সালে প্রকাশ করেন পুনর্ভবা প্রকাশনী থেকে গদ্দরের “সীমাহীন গানের খনি” বইটি। পরবর্তীতে আর্থিক সংকটে প্রকাশনার কাজ আর এগিয়ে নিতে পারেননি। তিনি মার্কসবাদ-লেনিনবাদ-মাওবাদী আদর্শে এবং সমাজতন্ত্র-কমিউনিজম ব্যবস্থার প্রতি আস্থাশীল ছিলেন।  

উপরোক্ত কমরেডদের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত এবং তাদের প্রতি জানাই অশেষ শ্রদ্ধা। তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানাই গভীর সমবেদনা।

[ছবি বায়ে সৈয়দ খলিলুর রহমান, ডানে গোলাম মোস্তফা বাপ্পি]

আরও খবর
 
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র